প্রিন্ট এর তারিখঃ ৩ নভেম্বর, ২০২৬, ৯:৩৪ PM ||
প্রকাশের তারিখঃ ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৯:৪৩ AM
তেরখাদা উপজেলা একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করলেন তেরখাদাবাসী
তেরখাদা প্রতিনিধিঃ
তেরখাদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উপজেলা একাডেমিক সুপারভাইজার সাহেলা সুলতানার বদলি জনিত কারণে বিদায় উপলক্ষে বিভিন্ন মহল থেকে সংবর্ধনা প্রদান করা হয়। প্রায় ১০টি বছর তিনি তেরখাদা উপজেলায় কর্মরত থেকে তেরখাদার মাধ্যমিক শিক্ষাকে দুর্বার গতিতে এগিয়ে নিয়ে গেছেন। তার কর্মচাঞ্চল্যে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের পাঠদানে অনুপ্রাণিত করেছে। সাহেলা সুলতানার মধ্যে ছিলো কঠিন, কোমল, উজ্জ্বল এবং মধুরতা। তেরখাদা উপজেলায় মাধ্যমিক শিক্ষার উন্নয়ন ত্বরান্বিত করায় তার ছিলো ব্যাপক সহযোগিতা এবং সাহসিকতা। সাহেলা সুলতানার বদলির কারণে তেরখাদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের কার্যক্রম পরিচালনায় অপূরণীয় ক্ষতি সাধিত হলো। তিনি কর্মে ছিলেন অবিচল। তার বিচক্ষণায় শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে পড়েছে। শুধু তাই নয়, তেরখাদা উপজেলা পরিষদের বিভিন্ন প্রোগ্রাম পরিচালনায় তিনি ছিলেন অত্যন্ত সুদৃঢ়। নিজ দায়িত্বের প্রতি তার ছিলো শতভাগ আন্তরিকতা। অত্যন্ত সততা, সাহসিকতা, নিষ্ঠা এবং আন্তরিকতা দিয়ে তিনি সরকারি দায়িত্ব পালন করেছেন। তার সংসার জীবন থেকে নিজেকে প্রায় ১০টি বছর দূরে রেখেই সরকারি দায়িত্ব পালন করেছেন। সকাল ৯টা বা তারও আগে তিনি অফিসে হাজির হয়েছেন আবার বাসায় ফিরেছেন রাতে। তেরখাদায় কর্মকর্তাদের মধ্যে তিনি ছিলেন একটি অনন্য দৃষ্টান্ত। সূত্রে জানা যায়, উপজেলা একাডেমিক সুপারভাইজর গত ১৫/০২/২০১৫ ইং তারিখে তেরখাদা উপজেলায় উপজেলা একাডেমিক সুপারভাইজার হিসেবে যোগদান করেন। ৩১/০৮/২০২৫ইং তারিখ তার ছিলো শেষ কর্মদিবস। প্রায় ১০টি বছর ধরে তিনি সেবা দিয়ে গেলেন তেরখাদা উপজেলা বাসিকে। তাকে তেরখাদার সরকারি নর্থ খুলনা কলেজের পক্ষ থেকে সংবর্ধনা প্রদানসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক প্রতিষ্ঠান থেকে তাকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন।
সূত্রে জানা গেছে, সাহেলা সুলতানা নিজেই চেষ্টা করে তেরখাদা থেকে বদলি হয়ে তেরখাদার মানুষদের ফাঁকি দিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ খবীরুদ্দীন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ রাজু আহমেদ খান শহীদ ।
আইন-বিষক সম্পাদকঃ এডঃ সুদীপন মোহাম্মাদ।
সম্পাদকীয় কার্যালয়ঃ নৈহাটী, রূপসা, খুলনা। মোবাইলঃ ০১৭৩২৫৯২৪৭১